শ্রীনগরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ “শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করন”। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ১ আগষ্ট বৃহস্পতিবার সকালে সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে  এ সময় উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম।
আরোও উপস্থিত ছিলেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ রেজাউল হক, ডাঃ মোঃ আল-মামুন, ডাঃ ফরিদা খান, ডাঃ জিন্নাত রেহানা, ডাঃ নিশিতা, ডাঃ তাহমিনা পারবীরসহ প্রমুখ।