শ্রীনগরে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছনতা অভিযান

শ্রীনগরে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছনèতা অভিযান
সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ “পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার-ডেঙ্গু মুক্ত দেশ চাই-পরিস্কার পরিচ্ছনèতার বিকল্প নাই” ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ শ্লোগানকে সামনে রেখে- মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে নির্দেশনায় শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে মশক নিধন ও পরিস্কার পরিচ্ছনèতা অভিযান হয়েছে।
৭আগষ্ট বুধবার দুপুর সাড়ে ১২টায় ষোলঘর ইউনিয়নের আয়োজনে ষোলঘরের মৎস্য বাজার, সবজি বাজার, মুদি বাজারসহ বাজার, রাস্তা ঘাটসহ সকল এলাকাজুরে এবং বাজারস্থ আশপাশের এলাকায় এ মশক নিধন ও পরিস্কার পরিচ্ছনèতা অভিযান পরিচালনা করে। এ সময় উপস্থিত ছিলন- ষোলঘর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলাম, ইউপি সদস্য ইউনুছ, মোতালেব, মোঃ আলী, রফিক, আবুল, জয়নাল, রুবেল, ইয়াসমিন, চামেলী, ফরিদাসহ প্রমূখ।