ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে পাটাভোগ ইউনিয়নে এক বাড়িতে চুরি হয়েছে। ২৪ জুলাই বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়েনের বেজগাঁও মৃধাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেজগাঁও মৃধাপাড়া গ্রামের শাহাদাত হোসেন তার বৃদ্ধা মাকে বসত বাড়ীতে রেখে বেলা ১১টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্রীনগর বাজারে বাজার করতে যায়। এ সময় বৃদ্ধা মা গোসল করার জন্য বাথরুমে গেলে সে সুযোগ অজ্ঞাতনামা চোরদল বাড়ীর অপর পার্শ্ব দিয়ে একতলা বসত বিল্ডিংয়ে ঢুকে কক্ষে থাকা ১টি ৩২” ইঞ্চি এসইডি সিঙ্গার টি.ভি. ২টি, আলমারি তালা ভেঙ্গে অনুমান ০২ ভরি স্বর্ণালঙ্কার, বিদেশী মোবাইল সেটসহ অন্যান্য মালপত্র চুরি করে নিয়ে যায়।
বৃদ্ধা মা চিৎকার করলে চোরদল কৌশলে পালিয়ে যায়। এছাড়া অত্র এলাকার একাধিক বাড়িতে দিনের বলোয় এ রকম চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানায়। স্থানীয়রা আরো জানায়, দেশে মাদকের ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় দিনে দুপুরে এ চুরি ঘটনা ঘটে। এই মাদক নিরাময় করতে না পারলে কাল যে আমাদের ঘরে এর চুরি ঘটনা ঘটবে না তার কোন নিশ্চয়তা নেই। পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হলে অপরাধ তৎপরতা কমে আসবে।


