সুমন হোসেন শাওন, ষ্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৫ই আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে কার্যালয়টির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি.চৌধুরী। এ সময় আরোও উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী সামসুদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুচ আলী, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, বীর মুক্তিযোদ্ধা ড. জাহাঙ্গীর হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা লতিফ মাস্টার প্রমুখ।


