শ্রীনগরে স্বেচ্ছাসেবকলীগে কর্মী সমাবেশ

মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের কর্মী সমাবেশ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। ১১ মে শুক্রবার সকাল ১০ টায় মজিদপুর দয়হাটা হাই স্কুল মাঠ প্রঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসভায় স্বেচ্ছাসেবকলীগের বীরতারা ইউনিয়নে সাবেক সভাপতি আব্দুর কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ ফজলুল করিম মস্টার, যুগ্ম সম্পাদক ইদ্রিস আলী মিয়া, বীরতারা ইউনিয়ন চেয়ারম্যান আজিম হোসেন খান, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাদ শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লা খান মুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রদীপ মেম্বার, সিনিয়র সহ সভাপতি ফরিদ হোসেন তপন, সহ-সভাপতি শাহজাহান দেওয়ান, শেখ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন অনু, মহসিন রেজা, সাংগঠনিক সম্পাদক সোহেল শাহরিয়া, আবুল বাসার, নজরুল ইসলাম সাদিক, জাহিদ হোসেন জরিপ, মোঃ মামুন ও জুয়েলসহ প্রমূখ।