শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে হাঁসাড়া ইউনিয়নের পশ্চিম হাঁসাড়া গ্রামের জনচলাচলের একমাত্র কাচাঁ রাস্তাটি যেনো মরণ ফাঁদে পরিণত হয়েছে। কাচাঁ রাস্তাটি খানাখন্দ আর বর্ষার মৌসুমে মাটি ভেঙ্গে বেহাল দশা, এ যেনো রাস্তা নয় জলাশয়ে পরিণত হয়েছে। রাস্তাটি নিচু হওয়া বর্ষার মৌসুমে পানিতে ডুবে যায়। ফলে এই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে পশ্চিম হাঁসাড়া গ্রামের হাজারো মানুষ। পশ্চিম হাঁসাড়া মাঝিপাড়া মিনার মসজিদ থেকে ভূইয়া পাড়া মোড়, কবরস্থান শাখা মোড়, বানিয়াপাড়া হয়ে আলমগাজী দীঘির পশ্চিমপাড় পর্যন্ত ওই গ্রামের নয়টি পাড়ার মানুষ দীর্ঘদিন ধরে এ কাচাঁ রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কর্ণপাত করছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে এলাকার জনসাধারণের দুর্ভোগ মাত্রা নিয়েছে চরমে। তাই এলাকাবাসীর যাতায়াতে কষ্ট লাঘবে চলতে শুষ্ক মৌসুমে রাস্তাটি সংস্কার/পূর্ণ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সরজমিনে গিয়ে জানা যায়, হাসাড়া ইউনিয়নে পশ্চিম হাঁসাড়া গ্রামের মাঝি পাড়া, সিকদারপাড়া, ভূইয়াপাড়া, মৃধাপাড়া, খায়েগোপাড়া, মুন্সীপাড়া, শেখপাড়া, বানিয়াপাড়া, মোল্লাপাড়া ও পিয়ন পাড়াসহ প্রায়ে দেড় কিলোমিটার কাচাঁ রাস্তাটি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রায়ে ৫শত পরিবারের সুস্থ্য-অসুস্থ্য, স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ মসজিদ মুসল্লিগন, হাট-বাজারে যেতে হয় ওই কাঁদামাটি, খানাখন্দ ও জলবদ্ধ রাস্তা মারিয়ে দূর্ভোগে চলাচল করছে।
বর্ষার মৌসুমে পানিতে ডুবে যাওয়ার ফলে রাস্তাটির প্রায় স্থানেই বড় গর্ত হয়, সেখানে বাশেঁর সাকোঁ দিয়ে বিপদে চলাচল করতে হয়। প্রায় পুরু রাস্তা জুড়ে ভাঙ্গাচুড়া থাকায় বর্ষার মৌসুমসহ সামানè বৃষ্টিতেই ক্রমাগত ঝুঁকিনিয়ে ভোগান্তি পোহাতে হয় জন সাধারণের। কাদামাটির রাস্তা দিয়ে কোন প্রকার রিক্সা ও অটোরিক্সা না যেতে পারায় মুমূর্ষু রোগী কিংবা গর্ভবতীদের হাসপাতালে নিয়ে যেতে বিপদ ঘটে। নিরাপদ ও উনèয়ত যোগাযোগ ব্যবস্থার জন্যে রাস্তাটি পূর্ণ নির্মাণের দাবি জানিয়েছেন ভোক্তভোগী, শিক্ষক, শিক্ষার্থীসহ এলাকার নানা শ্রেণী-পেশার মানুষ।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন- পশ্চিম হাঁসাড়া মাঝিপাড়া থেকে আলমগাজী দিঘীর পাড়া পর্যন্ত রাস্তাটি পূর্ন নির্মাণ করলে গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করতে পারবেন। আমরা দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার/পূর্ণ নির্মাণের জন্য দাবি করে আসলেও কাজের কাজ হচ্ছে না। নতুন একটি প্রকল্প গ্রহণ করে রাস্তাটি এই শুষ্ক মৌসুমে পূর্ণ নির্মাণের দাবি জানান তিনি।
হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মোঃ সোলায়মান খান বলেন- এই রাস্তাটির ব্যপারে ইতিপূর্বে মন্ত্রণালয়ের বরাদ্দ পাওয়ার একটি চেষ্টা করে ব্যর্থ হয়। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের নিজেস¦ অর্থায়নে রাস্তাটি পূর্ন নির্মাণ করা ব্যবস্থা নেই কিন্তু এলাকাবাসী রাস্তা আশ্ব-পার্শ্ব থেকে কেউই মাটি দিতে রাজি না হওয়া রাস্তাটি করা সম্ভব হয়নি। যদি এলাকাবাসী মাটি দিতে রাজি থাকে তা হলে এই শুষ্ক মৌসুমেই রাস্তাটি পূর্ণ নির্মাণ দেওয়া সম্ভব।


