শ্রীবরদীতে নিখোঁজে পর পুকুর থেকে ছয় বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার

শেরপুর: শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে আমেনা খাতুন আনিকা নামে ছয় বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বরইকুচি এলাকায় নানীর বাড়ির পাশের পুকুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশু আনিকা শেরপুরের চরশেরপুর নিজপাড়া গ্রামের আমির আলীর মেয়ে।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নূর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।