এম এম সি মেহেদী: ফকিরহাট উপজেলার সাবেক আওয়ামী যুবলীগের সভাপতি হারুন-অর-রশিদ সহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার বিকাল ৫ ঘটিকায় বিশ্বরোড মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্টানের প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় নিরাবতা পালন করা হয়।
পরে ফকিরহাট উপজেলার সাবেক আওয়ামী যুবলীগের সভাপতি হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে আলোচনা অনুষ্টিত হয়।উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম,উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফকির দাউদ হায়দার বাবু,ফকিরহাট উপজেলা শ্রমিক লীগের কোষাদক্ষ শেখ হারুন অর রশিদ, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনি প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন উজ্জল কুমার ঘোষ,সর্দার ইউসুফ আলী, শেখ খায়রুল ইসলাম,শেখ মিজানুর রহমান (লিটন), শেখ জিয়াউর রহমান,শেখ কামরুজ্জামান, বিপ্লব ঘোষ,শেখ ইব্রাহীম হোসেন, সৌমিত্র নন্দী বাপ্পা,শেখ মেহেদী হাসান রনি,রেজাউল রবি,জসিম সাইদুল,মিরাজ, রুবেল,জিন্নাত, টিপন,সেলিম, ইসরাফিল,সোহেল,হিরক ঘোষ, আবু তোরাব।
আলোচনা সভা শেষে মাওঃ মুরাদ হোসেন দোয়া মাহফিল পরিচালনা করেন।


