সপ্তম ধাপে নীলফামারীরতে শান্তিপূণভাবে দুই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত

আল-আমিন,নীলফামারী: সীমানা জটিলতার কারণে দীর্ঘ ১০ বছর পর সপ্তম ধাপে নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর, ইটাখোলা ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।দুই ইউনিয়নের ১৮ টি ও রামনগড় ইউনিয়নের স্থগিত ১ টি কেন্দ্র সহ মোট ১৯ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন|

সোমবার (০৭ ফেব্রুয়ারী/২২)  সকাল আটটা থেকে একযোগে এসব কেন্দের ভোটগ্রহন চলে বিকেল চারটা পর্য়ন্ত। তীব্র শীতকে উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্র গুলোতে ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। তবে প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি ছিল লক্ষনীয়। শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররা।

সদর নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, কুন্দপুকুর ও ইটাখোলা ইউনিয়নে ১৮ টি কেন্দ্রে ৪৬ হাজার ২ শত ৯৪ জন এবং এবং রামনগড় ইউনিয়নের স্থগিত ২ নং ওয়ার্ডে ২ হাজার ২ শত ১১ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এরমধ্যে ইটাখোলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৩ শত ৭২ জন।আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সহ চেয়ারম্যঅন প্রার্থী ৬ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। কুন্দপুকুর ইউনিয়নে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৩ হাজার ৯ শত ২২ জন।চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সদর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আবতাবউজ্জামান বলেনদুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুস্থ ও শান্তিপুর্ণ করতে চার স্তর বিশিষ্ঠ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ব্যতিত কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। প্রত্যেক কেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি টহলে রয়েছে র‌্যাব ও বিজিবির সদস্যরা। এছাড়াও প্রত্যেক কেন্দ্রে তিনটি মোবাইল কোর্ট নিয়োজিত রয়েছে।  নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান ১১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪২ জন ও সদস্য পদে ১০২ জন এবং রামনগড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।