সবার চোখ থাকবে ক্রোয়েশিয়া ও ডেনমার্কের দিকেই

খেলা ডেস্কঃ এমবাপে, কাভানি, গ্রিজম্যান কিংবা সুয়ারেজরা বিশ্বকাপের যে উন্মাদনা তৈরি করে দিয়েছেন তা বাড়িয়ে দিতে আজ রাতে মাঠে নামছে আরও চারটি দল।

দুটি খেলা হলেও সবার চোখ থাকবে ক্রোয়েশিয়া ও ডেনমার্কের দিকেই। দুই ইউরোপিয়ান পরাশক্তি রাত ১২টায় মাঠে নামবে। ফুটবল প্রেমীরা একটি হাইভোল্টেজ ম্যাচ আশা করছেন এই দুই দলের থেকে ।

নক আউট পর্বে সুযোগ পাওয়া সব দলগুলোরই খেলার স্কিল অনেক বেড়ে যায় গ্রুপ পর্বের তুলনায়। কারণ এখানে হোঁচট খেলে আর কোন সুযোগ পাওয়া যাবে না।

এবারে বিশ্বকাপে দূর্দান্ত খেলে আসছে ক্রোয়েশিয়া । গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে, পরের ম্যাচে হট ফেভারিট আর্জেন্টিনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে এবং শেষ ম্যাচে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে পা রাখে ক্রোয়েশিয়া। দলে আছেন ইউরোপের বড়বড় লিগের নামকরা খেলোয়াড়। লুকা মড্রিচ, রাকিতিক, মানজুকিচ, রাদিতিন এর মত নির্ভরশীল তারকা খেলোয়াড়। দলের মোটামোটি প্রায় সব খেলোয়াড় রয়েছেন দারুণ ফর্মে। যারা নিজেদের দিনে প্রতিপক্ষ যেকোনো দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারেন।

এদিক থেকে কিছুটা পিছিয়ে রয়েছে ডেনমার্ক । গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেরুর সাথে ১-০ গোলে জিতেছে এবং অষ্ট্রেলিয়ার সাথে ১-১ ও ফ্রান্সের সাথে গোলশূন্য ড্র করেছে । অথচ তাদের দলও মোটামোটি ভাল মানের । দলের রক্ষণ ও গোলবার রক্ষার দায়িত্বে রয়েছে একগাদা নির্ভরশীল খেলোয়াড় । বিশ্বকাপ বাছাইয়ে ডেনমার্ক দশ ম্যাচে মাত্র আট গোল হজম করেছে। মধ্যমাঠে রয়েছে টটেনহ্যামের তারকা ক্রিস্টিয়ান এরিকসেন, যাকে নিয়ে প্রতিপক্ষ দলের রক্ষণে আক্রমণ রচনা করা হবে। বিশ্বকাপ বাছাইপর্বে এগারো গোল করে যার প্রমাণ আগেই রেখেছেন । তাছাড়াও দলে আছেন কেস্পার স্মেইকেল, সাইমন কায়ের , আন্দ্রেস ক্রিস্টেনসেনের মত তরুণ তারকা খেলোয়াড় । যারা যেকোনো সময় খেলার মোড় পালতে দিতে পারেন ।

ক্রোয়েশিয়া ও ডেনমার্ক দুই দল এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে একে অপরের । যার মধ্যে দুইটা বিশ্বকাপ বাছাইপর্ব, দুইটা ফ্রেন্ডলি এবং একটা ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ । এর মধ্যে ক্রোয়েশিয়া (২০০৪) ও ডেনমার্ক (১৯৯৮) উভয়দলই একটা করে ফ্রেন্ডলি ম্যাচ জিতে । বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচই জিতেছে ডেনমার্ক (১৯৯৮) । আর একমাত্র ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচ জিতে ক্রোয়েশিয়া ।

‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে পরিচিত বিশ্বকাপ ফুটবলের এবারের আসরকে অঘটনের বিশ্বকাপ বলা হলে খুব একটা ভুল হবে না । বিশ্বকাপের প্রথম থেকেই একে একে বড়বড় দল বাদ পরতে থাকে । সে হিসেবে সমান সংখ্যক চারবার করে বিশ্বকাপ খেলা ডেনমার্ক (১৯৮৬ দ্বিতীয় পর্ব),(১৯৯৮ কোয়ার্টার ফাইনাল),(২০০২ দ্বিতীয়পর্ব),(২০১০ গ্রুপ পর্ব) কিছুটা হলেও চাপমুক্ত হয়ে খেলবে ক্রোয়েশিয়া (১৯৯৮ তৃতীয়),(২০০২ গ্রুপ পর্ব),(২০০৬ গ্রুপ পর্ব),(২০১৪ গ্রুপ পর্ব) এর থেকে । দুই দলেরই বিশ্বকাপের সর্বোচ্চ অর্জন ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপে ।

দেখা যাক, তাদের প্রথম বিশ্বকাপ সাক্ষাতে শেষ পর্যন্ত কার মুখে হাসি থাকে, ক্রোটদের নাকি ডেনিশদের । উওরের জন্যে ফুটবল প্রেমীদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা ।