সহকারী উপখাদ্য পরিদর্শক বদরুল সাহেবের  হঠাৎ মৃত্যুতে শোক

মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর সদর প্রতিনিধি: যশোরের বাসিন্দা জনাব বদরুল ইসলাম (৪৫) গতকাল দুপুর একটা সময় হঠাৎ মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে পরিবারের সকল লোক ও সহ কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে

বদরুল ইসলাম এর গ্রামের বাড়ি মনিরামপুর থানার খানপুর ইউনিয়নের ভরতপুর গ্রামে গত সোমবার থেকে বদরুল ইসলাম পেটের পীড়ায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তার অসুস্থতার খবর পেয়ে তার পিতা ভরতপুর গ্রাম থেকে এসে  তার শারীরিক বিষয়ে খোঁজখবর নিয়ে যান কিন্তু গতকাল ২২/৮/২০১৯ তারিখ বৃহস্পতিবার বেলা বারোটার সময় বদরুল ইসলাম এর প্রচন্ড গ্যাসের ব্যথা অনুভব হয়তিনি তার স্ত্রীকে বলেন আমার কাছে ব্যথা বেড়ে গেছে, কাউকে ফার্মেসি থেকে ওষুধ আনতে বলো তার স্ত্রী তার (বদরুল সাহেবের শশুর) বাবার কাছে ঔষধ আনার কথা বলেন বদরুল সাহেবের শশুর ফার্মেসি থেকে একজন ফার্মাসিস্টকে নিয়ে একটি প্যানটোনিক্স ইনজেকশন পুশ করেন কিন্তু তাতেও বদরুল সাহেবের কোন উন্নতি না দেখে তার স্ত্রী শ্বশুর ও আত্মীয়-স্বজন তাকে নিয়ে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন বদরুল সাহেব ২০১০ সালে, কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার বৈকালি বয়রা খুলনায় সহকারী উপ পরিদর্শক পদে চাকরি পান জনাব বদরুল ইসলাম সরকারি চাকরি ছাড়াও ওভারটাইম একটি বেসরকারি প্রতিষ্ঠান তিয়ানশি বাংলাদেশ লিমিটেড এ কাজ করতেন