সহজ জয়ে এফএ কাপের শেষ চারে ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক : শনিবার রাতে ঘরের মাঠে ব্রিজটন এন্ড হোভ অ্যালবিয়নকে ২-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। এ জয়ে দ্বিতীয় দল হিসেবে এফ এ কাপের সেমিতে নাম লিখিয়েছে ম্যানেচেষ্টার ইউনাইটেড। এর আগে সোয়ানসিকে হারিয়ে টটেনহাম সেমির টিকেট নিশ্চিত করে।

ম্যানচেস্টারের জয়ের নায়ক রোমেলু লুকাকু ও নেমানজা মাতিক। প্রথমার্ধের ৩৭ মিনিটে মাতিকের দারণ ক্রস থেকে হেড দিয়ে বল জালে পাঠান লুকাকু। ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট পূর্বে আশলে ইয়ংয়ের ক্রস থেকে গোল করেন মাতিক।

এদিকে এখন পর্যন্ত এফএ কাপে গোল হজম করেনি রেড ডেভিলসরা। গোল রক্ষক সার্জিও রোমেরোর অসাধারণ পারফরম্যান্সে স্কোরশিট পরিস্কার তাদের। ২০১৬ সালে এফএ কাপ সবশেষ জিতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দুই মৌসুম পর আবারও শিরোপা জয়ের মিশনে মরিনহোর শিষ্যরা।