সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এম সি মেহেদী কাটাখালীঃ ফকিরহাটে সিএসএস এর অ্যাডভোকেসি অন সেফ মাদারহুড প্রকল্পের আয়োজনে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণের জন্য সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ১৭ জুলাই বেলা ১১টায় ফকিরহাট সদর ইউনিয়ন ফরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেসি অন সেফ মাদারহুড প্রকল্পের সমন্বয়কারি মোঃ কবির হোসেন। প্রকল্পের অ্যডভোকেসি ট্রেনিং অফিসার মুহাম্মদ আলহাজ উদ্দিনের স লনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল মনি, সাংবাদিক পিকে অলোক, মান্না দে, শেখ জিয়াউর রহমান, এম জাকির হোসেন, ফটিক ব্যানার্জী, শেখ মাসুম বিল্লাহ, শেখ সৈয়দ আলী, রামিম চৌধুরী প্রমূখ। এসময় প্রকল্পের ইউনিয়ন অফিসার মুনিরা বিশ^াস, লাকি রায়, কনকলতা রায়, মিতা মল্লিক, নুরজাহান খাতুন সহ বিভিন্ন সাংবাদিক ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ বিষয়ক ব্যপক আলোচনা করা হয়।