সাকিবকে আজও একাদশে রাখা হয়নি

ক্রীড়া ডেস্ক : আইপিএলের দশম আসরের ৩০তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও রাইজিং পুনে সুপারজায়ান্ট। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতেছেন কলকাতার অধিনায়ক গৌতম গাম্ভীর। তিনি অবশ্য বল করার সিদ্ধান্ত নিয়েছেন।

কলকাতার একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। বিদেশি কোটায় কাল্টার নীলের পরিবর্তে খেলবেন ড্যারেন ব্রাভো। অন্যদিকে দেশি কোটায় সূর্যকুমার যাদবের পরিবর্তে খেলবেন পিযূস চাওলা। সাকিব আল হাসানকে আজও একাদশে রাখা হয়নি।

অন্যদিকে রাইজিং পুনে সুপারজায়ান্টের একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। বেন স্টোকসের পরিবর্তে আজ খেলছেন ফাফ ডু প্লেসিস।

৭ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ৭ ম্যাচের ৪টিতে জিতে কলকাতার পরেই অবস্থান করছে রাইজিং পুনে সুপারজায়ান্ট।