সাকিবের ছেলের ছবি প্রকাশ

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারের মতো ছেলেসন্তানের ছবি প্রকাশ করলেন সাকিব আল হাসান ও উম্মে শিশির দম্পতি

এর আগে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের নাম প্রকাশ করেছিলেন তারা। তাদের একমাত্র ছেলেসন্তানের নাম আইজাহ।

চলতি বছর ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। তবে ছেলের ছবি প্রকাশ করেননি তিনি। ছবিতে দেখা যায়, মাথায় ক্যাপ আর গায়ে হলুদ রঙের পলো-শার্টপরা ছোট্ট আইজাহকে।

শনিবার (১৭ জুলাই) ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে ছেলেসন্তানের ছবি প্রকাশ করে দোয়া চান সাকিব। সাকিব লিখেন, ‘আমার ছেলে আইজাহ, সবাই দয়া করে ওকে আপনার প্রার্থনায় রাখুন।’

একই ছবি নিজের ফেসবুকেও দিয়েছেন শিশির। তিনি লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে আইজাহ! সবাই ওর সঙ্গে পরিচিত হোন। সবাই ওর জন্য দোয়া করবেন।’