সাকিব-সৌম্যদের কণ্ঠে ‌‘অপরাধী’ গান

এস.এম.মনির হোসেন জীবন \ জামিলা আক্তার পারুল : বাংলাদেশের সংগীত জগতে এই সময়ে সবচেয়ে আলোচিত গানের নাম ‘অপরাধী’। অংকুর মাহমুদ ফিচারিং আরমান আলিফের এই গানটি বাংলাদেশে ইউটিউব ইতিহাসের প্রায় সব রেকর্ড ভেঙে ফেলেছে। অনলাইনে নিজেদের মতো অনেকেই গানটি গাইছেন। এবার সে দলে যুক্ত হলেন বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকজন খেলোয়াড়। মূলত ড্রেসিং রুমের আড্ডায় ক্রিকেটারদের কণ্ঠে পাওয়া গেল গানটি। যেখানে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান ও সৌম্য সরকার।
গলা ছেড়ে গেয়েছেন সৌমসহ বেশ কয়েকজন ক্রিকেটার আর তাদের জন্য বাজনা বাজিয়েছেন সাকিব। আজ ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেছে সাকিব পতœী উম্মে আহমেদ শিশির। অপরাধী এখন ইউটিউবে বাংলাদেশের সবচেয়ে বেশিবার দেখা গান। গান-ভিডিওটি গত সপ্তাহে ইউটিউবের সেরা ১০০ গানের মধ্যে ৮০তম স্থানে অবস্থান করেছে।