সাজঘরের গাপটিল, বোলিং দাপটে বাংলাদেশ

ব্যাট হাতে তুমুল ফর্মে মার্টিন গাপটিল। সেট হতে পারলেই বিপদ প্রতিপক্ষের। বাংলাদেশের বিপক্ষেও বেশ দেখেশুনে শুরু করেছিলেন তিনি। তবে কিউই ওপেনারকে থিতু হতে দিলেন না মুস্তাফিজুর রহমান। আগ্রাসী হওয়ার আগেই গাপটিলকে সাজঘরের পথ দেখালেন বাঁহাতি এই পেসার।

মুস্তাফিজের করা পঞ্চম ওভারের শেষ বল মিডউইকেট দিয়ে রান নিতে চেয়েছিলেন গাপটিল। কিন্তু বল উপরে উঠে গেলে নিজের বলে নিজেই ক্যাচ নেন মুস্তাফিজ। ২৪ বলে ২০ রানে থামেন কিউই ওপেনার।

এরপর হেনরি নিকোলসকে ফেরান মেহেদি হাসান। এরপর উইল ইয়ংকেও টিকতে দেননি নিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা মেহেদি। নিউজিল্যান্ডের দলীয় ৫৩ রানে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি।