সাটুরিয়ায় সরকারিভাবে রোপা আমন ধান ক্রয় উদ্বোধন

শাহাদুর রহমান, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কৃষকদের নিকট থেকে সরকারীভাবে রোপা আমন ধান  ধান ক্রয় সোমবার বিকাল ৫ টার দিকে উদ্ধোধন করা হয়েছে। মানিকগঞ্জ জেলা প্রশাসক এস,এম ফেরদৌস আনুষ্ঠানিকভাবে ২৬ টাকা কেজি ধরে কৃষকদের মাঝ থেকে রোপা আমন ধান ক্রয় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার  আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে কুলসুম সম্পা, সাটুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিকুল আলমসহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্ধ।
চলতি বছরে সাটুরিয়া উপজেলায় ৩ হাজার ৯শত ২২ হেক্টর জমিতে রোপা আমন চাষ কর হয়েছে। এর বিপরীতে কৃষকদের তালিকা হতে  লটারীর মাধ্যমে ৪৮৭ জন কৃষক নির্বাচন করে ৪৮৭ মেট্রিক টন রোপা আমন  ধান ক্রয় করা হবে।