সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মরিয়ম তালা উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা শেখ ইমান হোসেনের মেয়ে। মরিয়মের চাচা আজগর হোসেন জানান, সকালে মরিয়ম  বাড়ির উঠানে খেলা করছিল। সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে সে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেদেহী রাসেল সত্যতা নিশ্চিত করেছেন।