নিজস্ব প্রতিনিধি: পাবনা আমিনপুর নাটিয়াবাড়ি ধোবাখোলা করেনেশন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি নির্বাচন প্রসঙ্গে অভিযোগ করেন সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, বুধবার ৪ঠা জানুয়ারি ২০২৩ ইং সকালে কলেজ কতৃপক্ষ ও শিক্ষা কর্মকর্তা নাটিয়াবাড়ি স্কুল এন্ড কলেজ সভাপতির নাম ঘোষণা করেন সেখানে বিজয়ী ঘোষণা প্রচার করেন জাতসাখীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ( মানিক) এর নাম, অপর দিকে পরাজিত ঘোষণা করেছেন সাবেক সাংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর নাম।
যিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন, তিনি মুঠো ফোনে সংবাদ কর্মীদের জানান আজ দুপুরে বাংলাদেশ প্রকাশ একটি অনলাইন পত্রিকায় নিউজ দেখলাম কে বা কাহারা আমার নাম জড়িয়ে একটি নিউজ লিখেছে সেখানে লেখা সাবেক সাংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু কে পরাজিত করে চেয়ারম্যান আবুল কালাম আজাদ ( মানিক) সভাপতি বিজয়ী হয়েছেন, আমি জানতে চাই কোন নিয়মে এই নির্বাচনটি করা হলো যাকে পরাজিত প্রার্থী করা হয়েছে সেই আমি আরজু ঘটনা স্থলে উপস্থিত থাকলাম না মনোনয়ন ফ্রম ক্রয় করলাম না ফ্রম জমা দিলাম না কোনো কিছু জানলাম না,
আমি এখনো ঢাকাতে আমার নিজ বাসায় উপস্থিত আছি আমি কি ভাবে প্রার্থী হতে পারি। কোন বিধি বিধানের আলোকে নিয়মে আমার অনুপস্থিতিতে ও সম্মতি ব্যাথীরেখে আমাকে প্রার্থী করে নির্বাচন করা হলো আপনারা বলতে পারবেন ,
রাজনীতি করি বলে এ ভাবে ষড়যন্ত্র চক্রান্ত করবে তাও আবার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এটা কি আমি বা সমাজের মানুষ মেনে নেবে। কেউ কি বলতে পারবে আমি বা আমার কোনো প্রতিনিধি নির্বাচনের ঘটনা স্থলে উপস্থিত ছিলো।
আমি এই ঘটনাটিকে একটি চক্রান্ত ষড়যন্ত্র মনে করি আমি শিক্ষা কর্মকর্তা ও সভাপতি নির্বাচনী কর্মকর্তা বরাবর একটি চিঠি পেশ করেছি তা আগামী ৭ কার্য দিবসের মধ্যে লিখিত উত্তর দানে অবহিত করবেন। তা আইনসংগত না হলে আমি আদালতের আশ্রয় গ্রহনে বাধ্য হবো। এবং বাংলাদেশ প্রকাশ অনলাইন পত্রিকা কে তিব্র নিন্দা জানাচ্ছি।


