জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন শুরু আগামী ১৭ থেকে এদিন দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিং মল) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে হোটেল, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।
রবিবার (১৪ মার্চ) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।
তিনি দোকান মালিকদের কাছে আরো অনুরোধ করেন সম্ভব হলে মার্কেটগুলো যেন আলোকসজ্জা করেন তারা।
আগামী ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা আয়োজনের পরিকল্পনা করেছে সরকার।


