সিরাজগঞ্জের চলনবিল এখন মধুময়

তানজির হোসেন টিটু সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুজলা-সুফলা, শস্য-শ্যামলা, রতœ প্রশাধনি বাংলাদেশ। বাংলাদেশের রুপ বৈচিত্র অতুলনীয়। চলনবিলের বিস্তৃর্ণমাঠ জুড়ে ছেয়ে গেছে হলুদ সরিষা ফুলে। চারিদিকে তাকালে হলুদ সরিষা ফুলের সমারোহে মন ভরে যায় যেন প্রকৃতির মনোরম দৃশ্য। ফুলে ফুলে মধু সংগ্রহে ঘুরে বেড়াচ্ছে মৌমাছি। মৌমাছির গুণগুণ শব্দে মুখরিত চলনবিল অ ল। প্রতিবছরের ন্যায় এবছরেও চলনবিলে মধু সংগ্রহের জন্য বিভিন্ন জেলা থেকে এসেছে মৌ চাষীরা। সরিষা ক্ষেতের পাশে বসানো হয়েছে সারি সারি মৌ বাক্স। চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ সরিষার চাষ হওয়ার পাশাপাশি সেই সরিষা থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায় চলনবিলের সিরাজগঞ্জ জেলার তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, পাবনার ভাঙ্গুরা, চাটমোহর, ফরিদপুর, নাটোরের গুরুদাসপুর, সিংড়া, আত্রাই উপজেলায় প্রায় ৫০ হাজার এর অধিক মৌ বাক্স স্থাপন করা হয়েছে। আর এ মধু সংগ্রহের মাধ্যমে সরিষার ফলনও বৃদ্ধি পায় প্রায় ২০ থেকে ৩০ ভাগ। চলনবিল অ লের ৫০ হাজার এর অধিক মৌ বাক্সগুলো থেকে প্রায় ৬০ থেকে ৭০ মেট্রিকটন মধু সংগ্রহ করা যাবে বলে ধারনা করেছেন কৃষি বিভাগ। এবছর সিরাজগঞ্জ জেলার চলনবিল অ লে প্রায় ৫০ হাজার ৮শ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে।

চলনবিলের তাড়াশ অ লের মৌ চাষীদের সাথে কথা বলে জানা যায়, আবহাওয়া অনুকূলে না থাকায় যথেষ্ট পরিমাণ মধু সংগ্রহ করতে পারছেন না। তাছাড়া মধু সংরক্ষণ, সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ, বাজারজাত করণের সঠিক ব্যবস্থা না থাকায় ও কাঙ্খিত দাম না পাওয়ার অভিযোগ করেছেন মৌ চাষীরা।

মৌ চাষীদের সাথে কথা বলারত সময় মধু কিনতে আসেন শহিদুল ইসলাম। তিনি প্রতিবেদককে জানান প্রতিবছরই আমি এই সময় মাঠ থেকে মধু ক্রয় করে থাকি। অন্যান্য বারের ন্যায় এবারও ৮-১০ কেজি মধু ক্রয় করবো। এই মধু সারাবছর পরিবার নিয়ে ব্যবহার করি। এখান থেকে মধু ক্রয় করলে ভেজালমুক্ত খাঁটি মধু পাওয়া যায়।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা জানান, চলনবিল এলাকার বিস্তৃর্ণ মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। আর এখানে মৌ চাষীদের প্রশিক্ষণের মাধ্যমে মধু সংগ্রহ বিষয়ে প্রশিক্ষিত করা হয়েছে। আশা করছি আবহাওয়া ভাল থাকলে সরিষার ফলন ভাল হবে ও মধু সংগ্রহ করতে পারবে মৌ চাষীরা।

উত্তরবঙ্গ মৌ চাষী সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জানান, চলনবিল অ লের সরিষার মধুর ব্যাপক চাহিদা রয়েছে। তবে বিদেশি ক্রেতা না থাকায় মধুর দাম পাচ্ছেন না খামারিরা। দেশে যে পরিমাণ মধু বিক্রি হচ্ছে তার চেয়ে উৎপাদন হচ্ছে অনেক বেশি। তিনি আরও জানান, মৌ-চাষীরা এবারও চলনবিল থেকে প্রায় ২৫ কোটি টাকার মধু সংগ্রহ করবেন। মধু বাজারজাত করণে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।