আনোয়ার হোসেন খোকন ঃ সিরাজগঞ্জের তাড়াশে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত কাল শনিবারে বিকালে উপজেলার মহিষলুটির কাতল বিলে মহিষলুটি মস্য আৎতের সভাপতি মোঃ মিজানুর রহমানের মজনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সনজিত কর্মকার, বিজয় টিভির চলনবিল প্রতিনিধি আলহাজ আলী রনি প্রমূখ। নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন নিল সাগর, ২য় স্থান অধিকার করেন মায়ের দোয়া, ৩য় স্থান অদিকার করেন স্টার কিং বিজয়দের মাঝে প্রধান অতিথি পুরুস্কার তুলে দেন। র্সার্বিকসহযোগিতায় ছিলেনা ইউপি সদস্য সহিদ হোসেন, ইউপি সদস্য আব্দুল খালেক।


