সিরাজগঞ্জে ৮০৭ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা থেকে ৮০৭ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. খলিলুর রহমান।

আটকরা হলেন- শাহজাদপুর উপজেলার ভাটপাড়া গ্রামের আলমগীর হায়দারের ছেলে তানজিল হায়দার রাসেল (২৭) ও মৃত নবী হোসেনের ছেলে জুয়েল রানা (৩৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৮ নভেম্বর) রাতে বগুড়া-পাবনা মহাসড়কের বাঘাবাড়ী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে ৮০৭ পিস ইয়াবা ও দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।