সিরাজদিখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখানে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গ্রামীন আলো সমাজ সেবা ফাউন্ডশনের উদ্যোগে  গতকাল শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত রামান্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রায় আড়ইশত নারী-পুরুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় করেন, কিউর লাইফ ডাইগনষ্টিক  এন্ড কনসালটেশন সটার এর পরিচলাক মাঃ সাইফুল ইসলাম মীর।  এসময় উপস্থিত ছিলেন, গ্রামীন আলো সমাজ সেবা ফাউন্ডশনের সদস্য মামুন সরকার, রফিকুল ইসলাম মোল্লা, শরিফ সরকার, জসিম সরকার, কাইয়ুম হোসন, সালাম গাজী, যোনায়েদ হোসন প্রমূখ।
এছাড়া ইউথ ফাউন্ডেশন, স্বপসিঁড়ি ফাউন্ডেশন, নিমতলা একতা ফাউন্ডেশন, আল এহসান নাগরিক সেবা ফাউন্ডেশনর সদস্যগন উপস্থিত ছিলেন। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির সাবির্ক সহযাগীতায় ছিলেন, কিউর লাইফ ডাইগনষ্টিক  এন্ড কনসালটেশন সটার।