সিরিজে সমতায় পোলার্ডরা

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ল প্রোটিয়ারা। ১৬ রানের অসাধারণ জয়ে সিরজে সমতায় ফিরল তারা।

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কিয়েরন পোলার্ড। ব্যাট করত নেমে বিধ্বংসী মেজাজে শুরু করেন দুই ওপেনার রিজা হেন্ড্রিক্স ও কুইন্টন ডি’কক। দুজনে ৭৩ রানের জুটি গড়়েন। ডি’কক ব্যক্তিগত ২৬ রানে সাজঘরে।অধিনায়ক তেম্বা বাভুমাকে সঙ্গে জুটি গড়েন হেন্ড্রিক্স। তিনি ৩০ বলে ৪২ রান করে আউট হন। আর বাভুমা ৪৬ রানের সুন্দর ইনিংস খেলে দলকে ১৬৬ রানের সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। ওবেদ ম্যাককয় চার ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন।

জবাবে শুরুতেই এভিন লুইস ও ক্রিস গেইল হারিয়ে চাপে পড়ে উইন্ডিজ। নিয়ন্ত্রতি বোলিং করেন স্পিনার তাবরেজ শামসি ও জর্জ লিন্ডে। লিন্ডে আন্দ্রে রাসেলকে আউট করেন। শেষ দিকে ফ্যাবিয়ান অ্যালেন পাঁচটি ছক্কার সহায়তায় দুরন্ত ১২ বলে ৩৪ রানের ইনিংস খেলেও তা বিফলে যায়। বিশ ওভারে ১৫০ রানেই আটকে যায় ক্যারিবীয় দলের ইনিংস।

প্রোটিয়াদের হয়ে রাবাদা চার ওভারে ৩৭ রানে তিন উইকেট নেন। ম্যাচসেরা হন লিন্ডে।