ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের করা ৫১৩ রানের জবাবে ১ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা শ্রীলঙ্কা আজ শুক্রবার তৃতীয় দিন শুরু করেছে শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা।
স্কোর : শ্রীলঙ্কা- ৩০৮/২ (মেন্ডিস ১৩৫* ও রোশেন ১*)
বাংলাদেশ : ৫১৩/১০।
সিলভাকে ফেরালেন মুস্তাফিজ : নতুন বলে বল করতে আসেন মুস্তাফিজ। ৮৩তম ওভারের পঞ্চম বলে লিডিং এজ হয়ে উপরে উঠে যায় বল। লিটন কুমার দৌড়ে এসে তালুবন্দি করেন বল। ভেঙে যায় সিলভা-মেন্ডিসের ৩০৮ রানের জুটি। যাওয়ার আগে ২২৯ বল খেলে ২১টি চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সেরা ১৭৩ রান করে যান।
মেন্ডিস-সিলভা জুটির ৩০০ : বৃহস্পতিবার ব্যাট করতে নেমে শূন্যরানে উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কুশাল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা জুটি বাঁধেন। এ দুজন অবিচ্ছিন্ন থেকে ইতিমধ্যে তিন শতাধিক রান তুলেছে। যেখানে মেন্ডিস করেছেন ১৩১ আর সিলভা করেছেন ১৭৩।
প্রথম সেশন শেষে শ্রীলঙ্কা ২৯৫/১ : বাংলাদেশ চেয়েছিল প্রথম সেশনে শ্রীলঙ্কার কয়েকটি উইকেট তুলে নিতে। কিন্তু দুই ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ও সিলভা সেই পরিকল্পনা নসাৎ করে দিয়েছেন। সিলভার পর আজ মেন্ডিসও তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৮৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ২৯৫ রান তুলে প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা। সিলভা ১৭০ ও মেন্ডিস ১২৫ রানে অপরাজিত আছেন।
সিলভার ক্যারিয়ার সেরা ইনিংস : ২০১৬ সালে অভিষেক হওয়ার পর টেস্টে সর্বোচ্চ ১২৯ রানের ইনিংস খেলেছিলেন ধনঞ্জয় ডি সিলভা। সেটা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশের বিপক্ষে আজ শুক্রবার সেটাকে ছাড়িয়ে গেছেন সিলভা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৯২ বল খেলে ১৫১ রানে অপরাজিত আছেন তিনি।
মেন্ডিস-সিলভার ২৫০ : শূন্যরানে প্রথম উইকেট হারানোর পর জুটি বেধে ২৫০ রান তুলেছেন কুশাল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। যেখানে সিলভার অবদান ১৪৭। আর মেন্ডিসের অবদান ১০৪।
মেন্ডিসের চতুর্থ সেঞ্চুরি : ধনঞ্জয়া ডি সিলভার পর সেঞ্চুরি তুলে নিয়েছেন কুশাল মেন্ডিস। ২০০ বল খেলে ১০টি চার ও ১ ছক্কায় সেঞ্চুরি তুলে নেন তিনি। টেস্ট ক্যারিয়ারে এটা তার চতুর্থ সেঞ্চুরি। এর আগে গেল বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৯৪ রানের ইনিংস খেলেছিলেন।
সিলভা-মেন্ডিসের ২০০ রানের জুটি : শূন্যরানে এক উইকেট হারানোর পর জুটি বাঁধেন কুশাল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। ইতিমধ্যে এই জুটি ২০০ রান পূর্ণ করেছে। যেখানে সিলভার অবদান ১১৬ ও মেন্ডিসের অবদান ৮৮।
বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে বুধবার থেকে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৫১৩ রান তোলে। জবাবে ১ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা।


