সিলেটে মৃদু ভূমিকম্প

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ মঙ্গলবার (১৪ এপ্রিল) সিলেট ও এর আশেপাশে ভোর ৩টা ৪৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
সিলেটসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। হঠাৎ কয়েক সেকেন্ডের ভূমিকম্পের ঝাকুনি ও শব্দে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তবে রিখটার স্কেলে কত মাত্রায় ভূমিকম্প হয়েছে তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।
সিলেট নগরীর সবাই যখন ঘুমে আচ্ছন্ন, এর মধ্যে হঠাৎ ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিক জানা যায়নি।
ইতোমধ্যে সামাজিক মাধ্যমে স্থানীয় অধিবাসীরা তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।