অস্ত্রোপচারের পর সৌরভের শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিসিইউ থেকে তাকে কেবিনে শিফট করা হয়েছে, জানিয়েছেন তার চিকিৎসক ডা. আফতাব খান এবং ডা. অশ্বিন মেহতা।
গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির উপস্থিতিতে এনজিওপ্লাস্টির পর স্টেন্ট বা রিং বসানো হয় সৌরভের।
এদিকে বিসিসিআই সভাপতির অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। রাজনীতিবিদ থেকে শুরু করে সাবেক সতীর্থ সৌরভকে দেখতে ভিড় করেন হাসপাতালে।


