সীতাকুণ্ডে পিকআপ উল্টে আহত ৩

জেলা প্রতিবেদকঃ সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বড়পোল সংলগ্ন এলাকায় মাছবাহী একটি পিকআপ উল্টে চালকসহ ৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আসাদ মিয়া (৪০), মো. সুজা (২২) ও শফিউল আলম (৩২)।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার পাশা রব হোসেনের নেতৃত্বে ২টি গাড়ি উদ্ধার অভিযান চালায়।

আহত তিনজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন তারা।