সীতাকুণ্ডে সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত

বন্দুকযুদ্ধ
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার ছোটকুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দু’টি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও দুইটি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়েছে।
নিহত তিনজন আন্তঃজেলা ডাকাত বলে র‌্যাব দাবি করলেও তাদের পরিচয় জানাতে পারেনি।
‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম।
র‌্যাব-৭ সহকারী পরিচালক (মিডিয়া) ক্ষুদে বার্তার মাধ্যমে জানান, ভোরে র‌্যাবের টহল দলের সঙ্গে ছোটকুমিরা এলাকায় আন্তঃজেলা ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ, একটি বিদেশি পিস্তলসহ দু’টি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও দুইটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।