রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ঢাকা সফর বাতিল করার কথা জানিয়েছে পরররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
রোববার (২০ নভেম্বর) ওই সূত্র জানায়, ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ২৩ নভেম্বর লাভরভের ঢাকায় আসার কথা ছিল। তবে শনিবার বাংলাদেশকে লাভরভের ঢাকা সফর বাতিলের কথা জানিয়েছে রাশিয়া।
সের্গেই লাভরভের পরিবর্তে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি আইওআরএ বৈঠকে তার দেশের প্রতিনিধিত্ব করবেন।
রাশিয়া গত শুক্রবার (১৮ নভেম্বর) বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি নিশ্চিত করে।
লাভরভের ঢাকা সফরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তুতি নেয়া হয়েছিল। রাশিয়া দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইউক্রেন পরিস্থিতি, ভূ-রাজনীতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।


