মোঃ মাহফুজ সৈয়দপুর থানা: লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে নীলফামারীর সৈয়দপুরে চারজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া করা হয়েছে। লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ- ২০২১ উদ্যাপন উপলক্ষে ওই সংবর্ধনা প্রদান করা হয়। আজ শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০টায় শহরের বিমানবন্দর সড়কে লায়ন্স স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি ও লায়ন্স স্কুল এন্ড কলেজের বাংলা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক লায়ন মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক।
এতে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর ডাইরেক্টর ও লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়ন মো. শফিয়ার রহমান সরকার। এ সময় অন্যান্যদের লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়াারপারসন (ক্লাবস্) প্রভাষক লায়ন আব্দুল মান্নান, সাংবাদিক এম ওমর ফারুক, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সাধারণ সম্পাদক সুমন কুার দাশ, কোষাধ্যক্ষ লায়ন আজিজুল হক, লায়ন মোহাম্মদ মশিউজ্জামান শৈবালসহ সকল সদস্যবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভা শেষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা একরামুল হক, বীর মুক্তিযোদ্ধা এ কে এম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা জিকরুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হকের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে।


