সৈয়দপুরে মূল্য নির্ধারণ না করায় গ্যাস লাইনের কাজ বন্ধ

আল-আমিন, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে বাগডোকরা মৌজার ধলাগাছ মতির মোড় এলাকায় গ্যাস স ালন পাইপ লাইন প্রকল্পের জমি অধিগ্রহণের মূল্য নির্ধারণ ছাড়াই কাজ শুরু করায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। গত বুধবার থেকে বন্ধ করে দিয়েছেন প্রকল্পের কাজ।

ভুক্তভোগী কৃষকরা জানান, জমির মূল্য নির্ধারণের নোটিশ না দিয়ে জমিতে লাগানো ইরি বোরো ধানক্ষেত নষ্ট করে বসানো হচ্ছে পাইপ লাইন। প্রাথমিক অবস্থায় তারা বাঁধা দিলে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রæত ক্ষতিপূরণের মৌখিক আশ্বাস দেন। কিন্তু ৩ সপ্তাহ অতিবাহিত হলেও কৃষকরা জমির মূল্য নির্ধারণের নোটিশ (৮ ধারা) না পাওয়ায় হতাশা প্রকাশ করেন। ফলে ওই মৌজার কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করে প্রকল্পের কাজ বন্ধ করে দেন। এসময় তারা ৮ ধারা নোটিশ প্রদানের অনুরোধ জানান জেলা প্রশাসনের কাছে।

কৃষক ইউসুফ আলী, আজাদুল ইসলাম, ওমেদুল ইসলাম বাবলু, আমজাদ হোসেন, আব্দুল খালেক, জামাল হোসেন জাদু, দবির উদ্দিন, আসলাম উদ্দিন, আব্দুস সামাদ, মজিদুল ইসলামসহ অনেকে অধিগ্রহণ ও দখলকৃত জমিতে সকল কার্যক্রম স্থগিতের আবেদন করেন জেলা প্রশাসক বরাবর।

তারা আরও বলেন, আর কয়েক দিন গেলে আমরা ইরি বোরো ধান পেতাম। আমরা সেই ফসলি জমি নষ্ট করে গ্যাস লাইনের জন্য দখল ছেড়ে দিলাম। কিন্তু এখনো আমরা ৮ ধারা নোটিশ পেলাম না। ৮ ধারা নোটিশ না পেলে আমরা কিভাবে বুঝবো আমাদের জমির মূল্য কত টাকা নির্ধারণ করা হয়েছে। ৮ ধারা নোটিশ না পাওয়া পর্যন্ত কাজ করতে দেবেন না।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের উত্তর জনপদে প্রাকৃতিক গ্যাস সরবরাহের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং গ্যাস ভিত্তক বিদ্যুৎকেন্দ্র ও শিল্প প্রতিষ্ঠান নির্মাণের সুযোগ সৃষ্টিসহ বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহকের গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের ১হাজার পিএসআইজি এর ৩০ ইি ব্যাস পাইপ লাইন স্থাপনের কাজ হাতে নেয় সরকার। এ কাজের মোট বরাদ্দ ১ হাজার ৩৭৮ কোটি ৫৫ লাখ টাকা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, জিটিসিএল কর্তৃপক্ষ ২০১৮ সালের মে মাসে প্রকল্প এলাকার জমি অধিগ্রহণের জন্য চিঠি দেয়। রুট ম্যাপ ও জরিপ কাজ শেষ করে স্থানীয় প্রশাসন। করোনা ও অন্যান্য কারণে দীর্ঘদিন কাজ‘ বন্ধের পর সম্প্রতি আবারও শুরু হয় প্রকল্পের কাজ।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হুসাইন বলেন, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তাদের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।