সোনাতলায় সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়

রোববার দুপুরে সোনাতলায় সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব নিপুন আনোয়ার কাজল : বগুড়ার সোনাতলায় সবুজসাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবে সভাপতিত্ব করে প্রধান শিক্ষক ফজলে রাব্বী আরিফ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বই বিতরণ করেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া বার্তা সম্পাদক প্রভাষক ইকবাল কবির লেমন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আনিছুর রহমান, ফারহানা ফরহাদ ও খোরশেদা লিনা।