সোনার বাংলা গড়ার লক্ষ্যেই কাজ করে যুবলীগ: রাসেল সরকার

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি : টঙ্গীর ৫৪নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কর্মীসভায় গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে। সেই থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যেই কাজ শুরু করে যুবলীগ। মহানগর যুবলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্‌বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকালে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ৫৪ নং ওয়ার্ডে হাজী বাবুল, সোহেল আরমানসহ বিভিন্ন যুবলীগ নেতাকর্মীরা সভাপতি ও সাধারণ সস্পাদক পদে সিবি গ্রহন করেন। তবে হত্যাসহ একাধিক মামলার আসামীদেরও সিবি গ্রহন করতে দেখা গেছে।

উক্ত কর্মীসভায় গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহŸায়ক এস. এম আলমগীর হোসেন এর সভাপতিত্বে আহŸায়ক সদস্য বদরুল আলম পাশা, আমান উদ্দিন সরকার ও কাইয়ুম সরকারের স ালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম আহŸায়ক সুমন আহম্মেদ শান্ত বাবু ও সাইফুল ইসলাম।

এছাড়া শুক্রবার বিকেলে ৫৩ নং ওয়ার্ডে যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উভয় সভায় গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিভিন্ন ওয়ার্ডসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।