চট্টগ্রামে মিতু হত্যায় তার স্বামী ও সাবেক পুলিশ সুপার বাবুল আকতারকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি। বাবুলের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নতুন আরেকটি মামলায় আজ বুধবার (১২ মে) গ্রেপ্তার দেখানো হবে। নতুন এ মামলায় বাদী হতে পারেন মিতুর বাবা মোশাররফ হোসেন।
বুধবার (১২ মে) সকালে ঢাকার পিবিআইয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান ও পুলিশের উপমহাপরিদর্শক বনজ কুমার মজুদার এ কথা বলেন।
তিনি বলেন, বাবুল আক্তারকে আজ গ্রেপ্তার দেখানো হবে এবং আগের মামলা ফাইনাল রিপোর্ট দেবে পুলিশ। মিতুর বাবা বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করবে। এজাহার প্রস্তুত করা হয়েছে। মিতু হত্যায় আজ আগের মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে, যে মামলার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই। এরপর আজ পাঁচলাইশ থানায় একটি মামলা হবে। বাবুল আক্তার গ্রেপ্তার না। নতুন মামলা হলে বাবুল আক্তার এক নম্বর আসামি হবেন। তারপর তাকে গ্রেপ্তার দেখানো হবে।


