স্থগিত হয়ে যাওয়া পিএসএল সেপ্টেম্বর-নভেম্বরে

প্রায় ৭জন খেলোয়াড় এবং কর্মচারি করোনা আক্রান্ত হবার ঘটনার পর অনির্দিষ্ট কালের পিছিয়ে গেছে। শুধু তাই নয়য় আক্রান্ত হয়েছেন পিসিবি বোর্ডের এক কর্মকর্তাও। যার বন্ধ হয়ে গেছে লাহারোর পিসিবি অফিসও।

স্থগিত হয়ে যাওয়া পিএসএল পুনরায় শুরু করতে ব্যবস্থা গ্রহণ করছে পিসিবি। সেপ্টেম্বর অথবা নভেম্বরে হতে পাকিস্তান সুপার লিগের ৬ষ্ঠ আসরের স্থগিত হয়ে যাওয়া ম্যাচগুলো। কারণ এই সময় আন্তর্জাতিক ব্যস্ততা থাকবে না ক্রিকেটারদের। টি-টুয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ২/১ টা দল সিরিজ খেললেও খুব বেশি অসুবিধা হবে না বলেই ধরে নিচ্ছেন তারা। যদিও সিদ্ধান্ত প্রাথমিক পর্যায়েই আছে। এখনও চুড়ান্ত নয় কিছুই।

সেপ্টেম্বরেও যদি কোন কারণে টুর্নামেন্ট আয়োজন করা না যায় তাহলে তাদের শেষ অপশন নভেম্বর, টি-টুয়েন্টি বিশ্বকাপের পর পিসিবি এটা করতে চায়। তবে এসবই এখনও আলোচনা, কারণ ফ্রাঞ্চাইজিদের সাথে বৈঠকের পর এই প্রস্তাব গুলো তোলা হবে বোর্ড চেয়ারম্যান এহসান মানির কাছে।

মার্চের শেষের দিকে বাকি থাকা ২০টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু দক্ষিন আফ্রিকা সফরের প্রস্তুতির জন্য সেটি সম্ভব হচ্ছে না। এদিকে খেলোয়াড় আর ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে সমন্বয় করে ফাঁকা উইন্ডোও খুজে পাচ্ছে না পিসিবি।। সব মিলে দোটানায় আয়োজক কতৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পিসিবি কর্মকর্তা ক্রিকেট পাকিস্তানকে জানিয়েছেন, “আমরা স্থগিত হয়ে যাওয়া বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য জায়গা খুঁজছি। আন্তর্জাতিক সূচি আর ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বসে আমরা চুড়ান্ত সিদ্ধান্ত নিব। তবে সেপ্টেম্বর অথবা নভেম্বর ছাড়া তার আগে সম্ভব হচ্ছে না।”

টুর্নামেন্টের বাকি অংশ আয়োজনের জন্য পিসিবির প্রথম পছন্দ মে, তবে সেটি আর হচ্ছে না। কারণ একই সময় চলবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর।