সড়ক দূর্ঘটনার ১৭ তম দিনে ইন্তেকাল করলেন চৌগাছার আক্তারুজ্জামান

আব্দুল আলীম, চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সড়ক দূর্ঘটনার ১৭ তম দিনে ইন্তেকাল করলেন আক্তারুজ্জামান আক্তার (৩২)। আক্তারুজ্জামান আক্তারসহ দুইজন ২৩ জুলাই মঙ্গলবার বিশেষ কাজে ঝিনাইদহ এলাকায় মটরসাইকেল যোগে যাচ্ছিলেন। কিন্তু ঝিনাইদহ এলাকায় পৌছালে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে খুবই গতিতে বালি বোঝায় ১০ চাকার ট্রাকের সাথে মেরে দেয়। এতে পিছনে বসা ব্যক্তি দূরে ছিটকে পড়ে এবং আক্তারুজ্জামান আক্তার গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সরাসরি ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর তাকে আইসিইউতে রাখা হয়।
সেখানে উন্নত চিকিৎসাসেবা সত্ত্বেও গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ইন্তেকাল করেছেন। নিহত আক্তার মৃত্যুকালে দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। ছেলেটা প্রতিবন্ধী, মেয়ে দুইটা ছোটো। আক্তারুজ্জামান আক্তার চারাবাড়ির আয়ূব হোসেনের ছেলে। ছোটবেলায় আক্তারের মা মারা গেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে নানা বাড়ি মানুষ হয়। সেখানে বহুত চড়ায়-উৎরায় সহ্য করে বড় হন। কিন্তু নিয়তির খেলা, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে ১৭ তম দিনে অর্থাৎ ৮ আগষ্ট বৃহস্পতিবার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরোলোক গমন করেন। শোকাহত পরিবারকে শান্তনা দিতে দেবীপুর গ্রামে ছুটে যান উপজেলা চেয়ারম্যান ও মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান লাড্ডুসহ আওয়ামীলীগের উপজেলা নেতৃবৃন্দ এবং বিএনপির উপজেলা নেতৃবৃন্দ।
আজ শুক্রবার ৯ আগষ্ট জুম্মাবাদ তার জানাযার নামাজ অনষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, পৌর কমিশনার সহিদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, নারায়নপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য প্রার্থী বিএনপির ওহিদুল ইসলাম ভোদড় সহ হাকিমপুর ইউনিয়নের আওয়ামীলীগ, বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ ব্যক্তিবর্গ।