হরিপুর (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলায় আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত। আপনার অধিকার, আপনার দায়িত্ব, দূর্ণীতিকে না বলুন প্রতিপাদ্যে।
সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে সামনে জমায়েত হয়ে র্য্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে হল রুমের সামনে শেষ হয়।
সকাল ১১,৩০ মিনিটে আলোচনা সভা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হাসান মুকুল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম, ভারপ্রাপ্ত সভাপতি, বাবু নগেন কুমার পাল বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখায়, মোছাঃ মোতাহার পারভীন সুমি, হরিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ)মোঃ তাজুল ইসলাম,দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সেলিম রেজা তালুকদার ও সাধারণ সম্পাদক শ্রী নগেন কুমার দাস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা মোঃ মনিরুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর ওবিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ ।


