হরিপুরে গাজা ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলায় ২ আমগাঁও ইউনিয়নের ভেটনা বাঙাল পাড়ায় হরিপুর থানা পুলিশ  বিশেষ অভিযান চালিয়ে, ফেনসিডিল ও গাঁজা সহ  মোঃ আবদুর রহিমের ছেলে মোঃ খলিল (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম এর নির্দেশনায় এস আই রাকিবুল ইসলামের নেতৃত্বে এ এসআই  মিজান, এ এসআই সাদেকুল, এ এসআই তৌহিদুল সহ সঙ্গীয় ফোর্স  নিয়ে গোপন সংবাদের  ভিত্তিতে শনিবার দিবাগত রাতে ভেটনা গ্রামে মোঃ খলিলুর রহমান কে ১৫ বোতল ফেনসিডিল ও ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।
হরিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করে এবং তিনি বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হয়েছে।