জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাও জেলায় হরিপুর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদের পিছনে প্রায়ই গাজা সেবনের আসর বসতো। ইউনিয়ন পরিষদের গ্রাম্য পুলিশ মোঃ শামশুল হক( ৫০)পিতাঃ মৃত পোহাতু মোঃগ্রামঃ দনগাও উপজেলাঃ হরিপুর জেলাঃ ঠাকুরগাওঁ,ইউনিয়ন পরিষদের সান্ধ্যকালীন ডিউটি পালনের সময় পরিষদের পিছনে গাজা সেবন করে মাতলামি করেছিল।
এক পর্যায় ডিউটিতে থাকা গ্রাম্য পুলিশ মোঃ শামশুল হক তাদের কে মাতলামি বন্ধ করতে বললে,আরো উত্তেজিত হয়ে মোঃ অনি, পিতা মোঃ মুকুল গ্রামঃ হরিপুর, সহ অন্যান্য সঙ্গীরা গ্রাম্য পুলিশ শামশুল হকের উপর হামলা করে। সোল্ডার, বোতাম,ছিড়েঁ ফেলে কিলঘুষি লাথি মারে মাঠিতে ফেলে দেয়।পার্শ্ব এলাকায় ছুটে এসে মোঃ আমিরুল পিতাঃ সোবহান গ্রাম কুয়ালিম মালদন্ড খন্ড তাকে উদ্ধার করে,৫নংইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআতাউর রহমান মঙ্গলা হাসপাতালে ভর্তি করে।ডাঃ মোঃ মাসুদ রানা চিকিৎসা দিয়ে রোগীকে ভর্তি করে।
যাহার রেজিস্টার নং ৬৯৫ /০৭, সময় ৮,৫ মিনিট।সরকারি দায়ীত্ব পালন কালে গ্রাম পুলিশ মোঃশামশুল হকে মারপিট করে আহত করলে। এই বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিমের নিকট জানতে চাওয়া হলে, তিনি জানান আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ) হরিপুর কে ফোন করে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। এই বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা হরিপুর। মোঃ আমিরুজ্জামানের নিকট জানতে চাওয়া হলে,তিনি জানান অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


