মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রতিনিধি: যাদুরানী হাট, কালীগন্জ হাট,ধীরগন্জ কাঠাঁল ডাঁংগীবাজার,ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বড় হাট বাজার। এই সব হাট বাজারে সরেজমিনে গিয়ে যাদুরানী হাটে কসাই মোঃ আইয়ুব আলি, গ্রাম আমগাঁও এর নিকট জানতে চাওয়া হয়।যে গরুটি জবাই করেছেন, সরকারি প্রানী সম্পদ হাসপাতালের ডাক্তারি সার্টিফিকেট আছে কিনা।
উত্তরে বলেন আমি ডাক্তারি পরীক্ষা ছাড়াই জবাই করেছি। তার কাছে আরো জানতে চাওয়া হয়, ডাক্তারি পরীক্ষা ছাড়া কোন গরু জবাই করা যাবে না এটা কি আপনি জানেন কি না? সঠিক উওর না দিয়ে বলেন, আমরা সুস্থ সবল গরু জবাই করেছি। হাটে আরেক কসাই মোঃ আঃ বসির পিতাঃ আল হাজ সমির উদ্দিন , গ্রাম নন্দগাঁও।তাকেও একই ভাবে জিজ্ঞেস করা হলে তিনি বলেন,আমার কাছে কোন ডাক্তারি পরীক্ষার কাগজ পএ নেই।
হরিপুর কালীগন্জ বাজারের কসাই গুলোর কাছে একই ভাবে জানতে চাওয়া হলে উলটো তারা রেগে যায়, আমরা জবাই করি আপনারা পারলে আমাদের পাহারা দেন। প্রকৃত পক্ষে কোন পশু জবাই করলে ডাক্তারি পরীক্ষা ছাড়া জবাই করা যাবে না।এই নিয়ম নীতি তোয়াক্কা না করে বর্তমানে খুরা রোগ প্রকট,জলবসন্ত, গুটিবসন্ত, পেট ফাঁপা,বিভিন্ন রোগাক্রান্ত পশু জবাই করে অবাধে মাংস বিক্রি হচ্ছে।
বিভিন্ন বিষাক্ত পাউডার মিশিয়ে বাজার পচনশীল দ্রব্য গুলি অপচনশীল হয়ে যায়। রাতে আঁধারে রোগাক্রান্ত পশু গুলি কম দামে ক্রয় করে, রাতে আঁধারে জবাই করে ফ্রিজে রেখে দেয়। আবার সকালে সুস্থ সবল গরু জবাই করে ঐ রোগাক্রান্ত গরুর মাংস মিশিয়ে বিক্রি করে।এলাকা বাসির দাবি সরকারি প্রানী সম্পদ হাসপাতালের ডাক্তারি ছাড়া কোন পশু জবাই যেন না হয়,তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের কর্তৃপক্ষ এর দৃষ্টি করছে সূধীমহল।


