হরিপুরে পি এস সি যাদুরানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার খাতায় বিশেষ  সাংকেতিক চিহ্ন ব্যবহার

আনোয়ার হোসেনঃ ঠাকুরগাঁও জেলায় হরিপুর উপজেলায় যাদুরানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পি এস সি  ইংরেজী বিষয় পরীক্ষায় ১নং কক্ষের কিছু ছাত্র/ছাত্রীরা পরীক্ষার খাতায় অধিক নাম্বার পাওয়ার আশায় বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছে। খাতায় বিশেষ চিহ্ন ব্যবহার সম্বলিত পরীক্ষা শেষে প্যাকেট করার সময় বিশেষ সাংকেতিক চিহ্ন ধরা পরে।ঐ কক্ষে ডি আর এর তালিকা দেখে ছাত্র /ছাত্রীদের চিহ্নিত করা হয়।
কেন্দ্রের সচিব মোঃ আবু বক্কর সিদ্দিকের নিকট খাতায় সাংকেতিক চিহ্ন ব্যবহারের  বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, পরীক্ষা খাতায় বিশেষ চিহ্ন ব্যবহার বিষয় জানার পরই  দায়ীত্ব প্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার মোঃ মুন্জুরুল ইসলাম কে বিষয়টি অবহিত করি। তিনি সেই বিষয় উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এর সাথে আলাপ করছে। আমি এর বেশি কিছু বলতে পারবো না।খাতায় বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার বিষয়ে মোঃ মুন্জুরুল ইসলামের নিকট জানতে চাওয়া হলে তিনি জানান,আমি বিষয়টি অবগত হওয়ার পর, উপজেলা শিক্ষা অফিসার কে অবহিত করেছি।
দায়ী কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আমার নেই,তাই কর্তৃপক্ষে অবহিত করেছি। উপজেলা শিক্ষা অফিসারের নিকট মুঠোফোনে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, খাতায় সাংকেতিক চিহ্ন ব্যবহারের অভিযোগ পেয়েছি। যে শিক্ষক  খাতায় বিশেষ চিহ্ন ব্যবহার করার জন্য উৎসাহ দিয়েছে বা অন্য কেউ জড়িত থাকলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনুসন্ধানে জানা যায়, যেহেতু পিএস সি পরীক্ষার খাতা জেলার মধ্যে যে কোন উপজেলায় মূল্যায়ন করা হোক । বিশেষ সাংকেতিক চিহ্নিত সম্বলিত খাতা গুলো পরিবর্তন হয়ে যায়।ফলে ফলাফল আলাদা হয়। পরে চ্যালেঞ্জ করেও আশানুরূপ ফল পাওয়া যায় না।
বিশেষ চক্রটি প্রতিবারে মোটা অংকের টাকার বিনিময় এই কাজ গুলো করে থাকে। আর তারাই কোচিং বাণিজ্যের সাথে জড়িত। এই চক্রটিকে দমন করতে না পারলে মেধাবীদের অবমূল্যায়ন হবে।