হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ১নং গেঁদুরা ইউনিয়নের বনগাঁও বাজারে পাশে ঘটনাটি ঘটেছে। ঘটনার বিবরণে জানা গেছে যে, হরিপুর উপজেলার বনগাঁও গ্রামের মোঃ রবিউল ইসলাম ছেলে মোঃ মাহিম
মাহিম বাড়ি থেকে খেলার উদ্দ্যেশে বের হয়ে বনগাঁ বাজারে পাশে খেলা করছিল। হটাৎ বেপরোয়া গতিতে আসে মহেন্দ্র ট্রাকটির চালক শিশুটির উপর চাপিয়ে দেয়, ঘটনা স্থলে শিশুটি মৃত্যু ঘটে
বনগাঁ বাজারে উপস্থিত জনসাধারণ মহেন্দ্র ট্রাকটিকে আটক করে। গ্রামাঞ্চলের বেশির ভাগ চালকের নেই কোন ড্রাইভিং লাইসেন্স, প্রতিনিয়ত ঘটছে দূর্ঘনা, অকালে ঝরছে প্রাণ। এলাকায় জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। নীতিমালায় আওতায় এনে দ্রুত ব্যবস্থা করতে হবে, নচেৎ বাড়বে বিড়ম্বনা ঝরবে প্রাণ।


