মোঃ আনোয়ার হোসেন, হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জেলার হরিপুর উপজেলায় ধুকুরিয়া রুহিয়া সিংহাড়ি এতিমখানা ও লিল্লাবোডিংএ ১৩-১২-২০১৯ তারিখে রাত দশটায় উপস্থিত হয়ে এর ৪৫ জন এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ করিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আঃ কায়্যুম পুস্প, হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আঃ রশিদ, হরিপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রাজাবুল হক রেজাউল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়ে যাওয়া শীতার্ত মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে। রাতে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় আরো শীতের তীব্রতা এঅঞ্চলে আরো বেড়ে যায়।


