জামিলা আক্তার পারুল: দীপিকা পাড়ুকোনের মতোই তার সিনেমার গান ‘লুঙ্গি ড্যান্স’-এর জনপ্রিয়তা বলিউড ছাড়িয়ে সাত সমুদ্রের ওপারের হলিউডেও পৌঁছে গেছে। ‘এক্সএক্সএক্স : রিটার্ন অব জান্ডার কেজ’ সিনেমার পরিচালক ডিজে কারুসোর টুইটে আরেকবার জানা গেল তা।
মিড ডে জানায়, ‘এক্সএক্সএক্স’ সিরিজের চতুর্থ কিস্তিতে একটি বলিউডের গান রাখতে চান পরিচালক। এ প্রসঙ্গেই ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার গানের কথা বলেন। প্রশ্ন রাখেন ‘লুঙ্গি ড্যান্স’ নাকি নতুন কোনো গান রাখবেন। অনেকে ‘লুঙ্গি ড্যান্স’ নিয়ে একমত হন। আবার কেউ কেউ নতুন গানের প্রস্তাব দেন। দীপিকা অভিনীত অন্য ড্যান্স নাম্বারের নামও জানান। ‘এক্সএক্সএক্স’-এর চতুর্থ কিস্তিতেও মূল চরিত্রে থাকছেন ভিন ডিজেল। এদিকে শোনা যাচ্ছে, বছর খানেক পর নতুন সিনেমার কাজ শুরু করবেন দীপিকা। ওই সিনেমায় তাকে সুপার হিরোইন রূপে দেখা যাবে।


