হেরোইনসহ দুই মাদককারবারি গ্রেফতার

রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- মো. আব্দুল বারী ও মো. জহিরুল ইসলাম।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিঞা এ ত্যথ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সূত্রে জানতে পারি রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দর থানার ইর্শ্বাল কলোনি এলাকার রাজুর ঘরোয়া খাবারের হোটেলের সামনে হেরোইন বিক্রির উদ্দেশ্যে দুই মাদক কারবারি অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৮৯০ গ্রাম হেরোইনসহ আব্দুল ও জহিরুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের নামে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।