সি.পি.ইনভেস্টিগেশন এজেন্সিঃ বরিশাল বিভাগের ভোলা জেলায় চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন আহম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফরিদাবাদ মৌজায় মাঝের চর দখলের সংবাদ প্রকাশ করায় সাদেক মৌলভীর ছেলে হোসেন মৌলভী ক্রাইম পেট্রোল-বিডির বার্তা বিভাগের মুঠোফোনে ফোন করে হুমকি-ধামকি, অকথ্য ভাষায় গালিগালাজ ও মানহানি মামলা করার হুমকি প্রদান করেন।৮ নং ওয়ার্ডের মাঝের চর বন বিভাগের সম্পত্তি নাকি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি তা নিয়ে ক্রাইম পেট্রোল বিডির বার্তা বিভাগ হইতে বিভিন্ন দপ্তরে পৃথক-পত্র প্রেরণ করেন।গত ২৬/০৭/২০২৬ ইং তারিখে উপকূলীয় বন বিভাগ ভোলার নিকট পত্র প্রেরণ করে তথ্যপ্রাপ্তির আবেদন করা হয়।উপকূলীয় বন বিভাগের পক্ষ হইতে ক্রাইম পেট্রোল বিডির বার্তা বিভাগকে জানানো হয়, এ সম্পত্তি বন বিভাগের নহে।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ভোলাকে ২৬/০৭/২০২৬ ইং তারিখে চরফ্যাশন উপজেলার আহম্মদপুর ৮ নং ওয়ার্ডের মাঝের চর বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি কিনা-এ বিষয়ে তথ্য প্রাপ্তির আবেদন করলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানান, ৮ নং ওয়ার্ডের মাঝের চরে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন কোন জমি নেই।২৭/০৮/২০২৬ ইং তারিখে জেলা প্রশাসক ভোলা, বিভাগীয় কমিশনার বরিশাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা চরফ্যাশন ও সহকারী কমিশনার ভূমি চরফ্যাশনের নিকট তথ্য অধিকার আইন, ২০০৯ এর ৮(ক) ধারা অনুযায়ী তথ্য প্রাপ্তির আবেদন করা হয়।আবেদনের প্রেক্ষিতে ১৭/১০/২০২৬ ইং তারিখে ৮৯৮ স্মারকে উপযুক্ত বিষয়ে চাহিত তথ্যের আলোকে প্রাপ্ত তথ্য প্রেরণ করে চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার ভূমি।তথ্য নং-১ঃহোসেন মৌলভী নামক ব্যক্তির নামে বন্দোবস্ত সংক্রান্তঃ-“হোসেন মৌলভী “নামক কোন ব্যক্তির নিকট বন্দোবস্ত প্রদানের তথ্য পাওয়া যায়নি।
তথ্য নং-২ঃফরিদাবাদ মৌজার ০৯ নং চর্চা ম্যাপের বন্দোবস্ত সংক্রান্তঃ-সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস, চরফ্যাশনে তল্লাশি করে ০৯ নং চর্চা ম্যাপ খুঁজে পাওয়া যায়নি বিধায় এ সংক্রান্ত নিশ্চিত তথ্য প্রদান করা গেল না।তল্লাশি চলমান।প্রাপ্তি সাপেক্ষে প্রেরণ করা হবে।
তথ্য নং-৩ঃ তাইজুর রহমান কর্তৃক স্বাক্ষরিত বন্দোবস্ত নথি সংক্রান্ত তথ্যঃ-সংশ্লিষ্ট ইউনিয়ন, ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস, চরফ্যাশনে খোঁজ করে তাইজুর রহমান নামক কোন সার্ভেয়ার কর্মরত ছিলেন বলে তথ্য পাওয়া যায়নি।অনুসন্ধানী প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে যতটুকু দরকার সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির বার্তা বিভাগ চেষ্টা করেছে।তবুও ভূমিদস্যু হোসেন মৌলভী তার ভূমিদস্যুতা জাহির করার জন্য মরিয়া ক্রাইম পেট্রোল বিডির কর্তৃপক্ষ এ বিষয়ে ভূমিদস্যু হোসেন মৌলভীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।যাহার নাম্বারঃ১৮৮৭, তারিখঃ২৯/০৯/২০২৬।ভোলা জেলার দক্ষিণাঞ্চলে হাজার হাজার একর জমি বেদখল হয়ে আছে শত শত ভূমিদস্যুদের হাতে।উপকূলীয় বন বিভাগের বন রক্ষকদের সাথে সমঝোতা করে অবৈধভাবে জমিতে আবাদ করছে এক শ্রেণির ভূমিদস্যুরা।আবার কোন কোন চরে ভূমিদস্যুরা দখলবাজী করার জন্য লাঠিয়াল বাহিনী ও ব্যবহার করেন।আহম্মদপুর ইউনিয়নের জসিম খালাশি, মনির মেম্বার, বাচ্চু, সেলিম পিটার, জাফর বেপারি সহ অনেকে জানিয়েছেন, হোসেন মৌলভী মারাত্মক বিপদজনক লোক।তিনি একাই মাঝের চর দখলবাজি করে খাচ্ছে।গত ৫ ই আগস্টের পর হোসেন মৌলভী কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন।বর্তমানে হোসেন মৌলভী বিমানে দেশ-বিদেশে ঘুরে বেড়ায়।(পর্ব-০২)অনুসন্ধান চলমান………


