১০ম বারোর মতো বার্সেলোনা ওপেনের শিরোপা নাদালের

ক্রীড়া ডেস্ক: গত সপ্তাহে মন্টো কার্লো মাস্টার্সেও দশম বারের শিরোপা জিতে রেকর্ড বই নামা লেখান নাদাল। কোনো সেটে না হেরেই টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন তিনি।

ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদাল। লাল মাটির কোর্টে আবারও নিজের সেরাটা জানান দিলেন স্প্যানিশ এ তারকা। ১০ম বারোর মতো বার্সেলোনা ওপেনের শিরোপা জিতে এই টুর্নামেন্টে নিজের রেকর্ডকে আরও ব্যাপ্ত করেছেন তিনি।

বার্সেলোনা ওপেনের ফাইনালে ডোমিনিক থিয়েমকে ৬-৪, ৬-১ সেটে হারান নাদাল। ৯০ মিনিটের লড়াইয়ে শিরোপা নিশ্চিত করেন তিনি। গতবার আর্জেন্টিনা ওপেনে নাদালকে হারিয়েছিলেন থিয়েম। তাই বার্সেলানা ওপেনের ফাইনালে হারিয়ে কিছুটা প্রতিশোধ নিলেন ১৪ বার গ্ল্যান্ডস্লাম জয়ী নাদাল।

সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অ্যান্ডি মারেকে ক্যারিয়ারের প্রথমবারের মতো হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলেন থিয়েম। সেমিতে মারেকে ৬-২, ৩-৬, ৬-৪ সেটে হারান ২৩ বছর বয়সি এ তারকা। কিন্তু শিরোপা নির্ধারণী লড়াইয়ে নাদালের সঙ্গে শেষ রক্ষা হয়নি অস্ট্রিয়ান এ তারকার। সেমিফাইনালে আর্জেন্টিনার হোরিসিওকে হারিয়েছিলেন নাদাল। শেষ চারের মঞ্চে স্প্যানিশ এ তারকা জয় পেয়েছিলেন ৬-৩, ৬-৪ সেটে।